• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
সকল হত্যাকাণ্ডের বিচার করবে সরকার: প্রতিরক্ষা উপদেষ্টা অক্টোবরে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী এলএনজি টার্মিনালে ত্রুটি: রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সাভারে ৪০ কেজি গাঁজাসহ নারী আটক ছাত্র ইউনিয়ন ছাড়লেন মাঈন আহমেদ ও মেঘমল্লার বসু জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জাতীয় সংসদের আগামী সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনেই বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন আইনমন্ত্রী।

সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী জানিয়েছেন, আগের রাষ্ট্রপতির মামলা নিয়ে এখনই মন্তব্য নয়। কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ই বলে দেবে।

তিনি বলেন, ‘সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ২৪ অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যেহেতু ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী অর্থাৎ তৃতীয় অধিবেশন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার ১ বছর ৯ মাস আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category