• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন দলীয়করণ হয়েছে। সরকারি দলের অন্তর্কোন্দলে কয়েকশ মানুষ হতাহত হয়েছেন।

বুধবার রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘এখন যে অবস্থায় আছে, তাতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা ১১ দলীয় জোট থেকে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাবনা দেব। সেই প্রস্তাবনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।’

দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণির মানুষের মধ্যে দেশ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। গণঅভ্যুত্থানের পর এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না। নির্বাচনের পর সংসদ গঠন ও গণভোট হলেও গণভোটের রায় বাস্তবায়ন করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু তা হয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কিছু উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় সময় পাওয়া যায়নি। বর্তমান সরকারের সেই কাজ করার কথা ছিল। কিন্তু তারা পুরোনো কায়দায় পুলিশকে ব্যবহার করছে।

নাহিদ ইসলামের অভিযোগ, বিরোধী দলকে দমন এবং সরকারের সমালোচকদের গ্রেপ্তার করাকে পুলিশ নিজেদের জন্য সুবিধাজনক মনে করছে। তাঁর দাবি, সরকারের সমালোচনা করায় এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই সরকারের ফ্যাসিবাদী হওয়ার সামর্থ্য নেই। কিন্তু তারা কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে। পূর্বে যে চিত্র ছিল, তার থেকে বদলায়নি।’

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন।

এনসিপির উদ্যোগে আয়োজিত এ সমন্বয় সভায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার দলটির সংশ্লিষ্ট ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category