• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ: নারীসহ নিহত ৪

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ মোট চারজন প্রাণ হারিয়েছেন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় রাস্তার পাশের একটি খাদ থেকে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সবাই একে অপরের নিকটাত্মীয় বলে ধারণা করছে পুলিশ।

মাধবপুর থানা সূত্রের খবর অনুযায়ী, মহাসড়কের পাশের খাদে পানিতে তলিয়ে থাকা পিকআপ ভ্যানটির ভেতর থেকে তিন পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অথবা অন্য কোনো ভারী যানবাহন সেটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে গৃহস্থালির আসবাবপত্র ও মালামাল বোঝাই ছিল, যা দেখে মনে করা হচ্ছে তারা সপরিবারে কোথাও যাচ্ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিহতদের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। বর্তমানে তাদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category