• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

হাত-পা ভাঙা লাশ ঢাকা উত্তর সিটির পরিত্যক্ত ভবনে

Reporter Name / ২৭৭ Time View
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেটের ভবন থেকে এক যুবকের হাত–পা ভাঙা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই যুবকের নাম তানভীর। বয়স ২৪ বছর। তিনি মিরপুর ১১ নম্বর সি ব্লকের একটি মাংসের দোকানের কর্মচারী। তাঁর বাবার নাম মান্নু। মিরপুর ১১ নম্বরের মাদ্রাসা ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুরে ভবনটির নিচতলায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই যুবককে দুর্বৃত্তরা খুন করেছে। কারা, কেন তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে। হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category