• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

হামাসের সঙ্গে বৈঠক নিয়ে ক্ষুব্ধ ইসরাইল, যা বললেন ট্রাম্পের দূত

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

হামাসের সঙ্গে গত সপ্তাহে জিম্মি নিয়ে বৈঠক ‘খুব সহায়ক’ ছিল বলে জানিয়েছেন জিম্মি মার্কিনিদের মুক্তি নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অ্যাডাম বোয়েলার। ‘কয়েক সপ্তাহের মধ্যে’ জিম্মিরা মুক্তি পেতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সিএনএনের ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে বোয়েলার বলেন, “আমার মনে হয়, এমন একটা চুক্তি হতে পারে যাতে সমস্ত জিম্মিকে মুক্ত করা যেতে পারে।’

তিনি বলেন, ‘আমি অবশ্যই মনে করি, আশা রয়েছে। দীর্ঘমেয়াদি সামরিক চুক্তির মতো কিছু আপনারা দেখতে পারেন।’

হামাসের সঙ্গে তার সরাসরি কথা বলার পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ অবশ্যই আগে দেখবে, আর অন্যদের এটাও বোঝা উচিত ওয়াশিংটন ইসরাইলের এজেন্ট নয়।

হামাসের সঙ্গে ট্রাম্পের এ দূতের সরাসরি কথায় ইসরাইলি কর্মকর্তারা বেশ চটেছেন, প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তারা বোয়েলারের এমন পদক্ষেপে ক্ষুব্ধ।

ইসরাইলের বিরোধিতা সত্ত্বেও হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের দূত বৈঠক করেছেন।

বোয়েলার বলেন, হামাসের সঙ্গে তার সরাসরি বৈঠক নিয়ে ইসরাইলি কর্মকর্তা রন ডেরমার যে উদ্বেগ প্রকাশ করেছেন তা তিনি বুঝেছেন।

বোয়েলার জোর দিয়ে বলেছেন, তার এই বৈঠকে স্পষ্ট লক্ষ্য ছিল এবং তা হল, মেয়াদোত্তীর্ণ যুদ্ধবিরতিকে সম্প্রসারিত করার পথ অনুসন্ধান করা ও যুদ্ধ বন্ধ করা; এই যুদ্ধে হামাসের প্রাথমিক হামলায় ১২০০ জন নিহত হয়েছে এবং ইসরাইলের পাল্টা আক্রমণে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

বোয়েলার বলেছেন, আমি মনে করি, এটা খুবই কার্যকর বৈঠক ছিল। সবার বক্তব্য শোনার ক্ষেত্রে এটা সহায়ক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category