• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

হামাস-ইসরাইল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ২ দিন

Reporter Name / ২৯২ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির মেয়াদ দু’দিনের জন্য বাড়ানো হয়েছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গাজায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তিতে পৌঁছানোর এই ঘোষণা দিয়েছেন।

চুক্তি অনুযায়ী, মঙ্গলবার এবং বুধবার ১০ জন করে— মোট ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে দু’দিনে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ৬০ ফিলিস্তিনি মুক্তি পাবেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের পক্ষ থেকেও আরও দুই দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবর নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘ ৪৮ দিন যুদ্ধাবস্থার পর গত শুক্রবার হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। চার দিনের এ অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিন ছিল সোমবার।

প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলায় এ পর্যন্ত ১৪ হাজার ৮৫৪ ফিলিস্তিনির প্রাণ গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category