• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

হাসপাতালের গণকবর থেকে শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী

Reporter Name / ৩৪২ Time View
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

নিয়ন্ত্রণ নেওয়ার পর আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে গণকবর থেকে তারা শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসমাইল থাওয়াবতা বলেন, ইসরাইলি বাহিনী আল-শিফা হাসপাতালের ভেতর মরদেহ দাফন করতে নিষেধ করেছিল। সেজন্য হাসপাতালে অনেক মরদেহ জমে যায়। কয়েকদিন আগে কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণে গণকবর খুঁড়ে সেগুলো দাফন করতে বাধ্য হয়। তবে আজ সকালে ইসরাইলি বাহিনী বুলডোজার নিয়ে এসে গণকবর খুঁড়ে শতাধিক মরদেহ নিয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে আলাপকালে আল-শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, তিনিসহ অল্প কয়েকজন স্টাফ ও রোগী বর্তমানে হাসপাতালে আছেন। বাকিরা হাসপাতাল থেকে চলে গেছেন।

আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের তত্ত্বাবধায়ক ওমর জাকৌত বলেন, ইসরাইলি সেনাবাহিনী আল-শিফা হাসপাতালের— চিকিৎসক, রোগী এবং বাস্তুচ্যুত মানুষসহ সবাইকে আল-ওয়েহদা সড়ক দিয়ে এক ঘণ্টার মধ্যে মেডিকেল ভবন খালি করার নির্দেশ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category