• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

১৩ বছর পর ইরানের প্রেসিডেন্ট সিরিয়া সফরে যাচ্ছেন

Reporter Name / ৪৫৫ Time View
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে ‘টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি।

রাইসির এ সিরিয়া সফর হবে গত ১৩ বছরের মধ্যে দেশটিতে কোন ইরানি প্রেসিডেন্টের প্রথম সফর। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১০ সালে সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন।

আকবারি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা বিশ্বের আধিপত্যের মোকাবেলায় প্রেসিডেন্ট রাইসির দু’দিনব্যাপী দামেস্ক সফর দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে।

ইরানি রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট রাইসির এ সফর শুধু তেহরান ও দামেস্কের স্বার্থই রক্ষা করবে না সেইসঙ্গে এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও উপকৃত হবে। আকবারি বলেন, আঞ্চলিক পরিস্থিতিতে যে পরিবর্তন ঘটছে তার প্রেক্ষাপটে এই সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দামেস্কে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরনাকে আরও বলেছেন, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সিরিয়া সফরের ফলে আরও যেসব দেশ মার্কিন আধিপত্য ও নিষেধাজ্ঞার শিকার তারাও আশাবাদী হয়ে উঠবে এবং মার্কিন বিরোধী বলয়ে যোগ দিতে উৎসাহী হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category