• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

২২ এপ্রিল সৌদি আরবে ঈদ হতে পারে

Reporter Name / ৪৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সে ক্ষেত্রে পর দিন শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যেতে পারে। আর যদি এমনটা হয় তাহলে আগামী শনিবার (২২ এপ্রিল) এই অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।

এক টুইটবার্তায় আইএসি জানিয়েছে, শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে তারা এ অনুমান করছেন। তবে ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

সংস্থাটি বলছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের অধিকাংশ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয় বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

যদি বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তাহলে সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলোয় বসবাসকারী ব্যক্তিরা এবার ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category