• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
ট্রাম্পের যুদ্ধবিরতি কি কৌশল না ইসলামাবাদের মধ্যস্থতা ‘অবৈধ যুদ্ধ’ আড়াল করতেই হুমকি: ইরানি-মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি ইরানের তেল বাণিজ্য সম্পূর্ণ অচল করার কড়ার হুমকি যুক্তরাষ্ট্রের বিশ্বমঞ্চে ‘শান্তিদূত’ পাকিস্তান: আন্তর্জাতিক মধ্যস্থতার আড়ালে ধুঁকছে ঘরোয়া রাজনীতি ওয়াসার ‘লোকালাইজড ক্রাইসিস’-এর আড়ালে নগরবাসীর সীমাহীন ভোগান্তি যুদ্ধবিধ্বস্ত ৭৭৫টি স্কুল মেরামত করল ইরান পাম্পে তালা, মাঠে ফাটল: তেলের অভাবে ধুঁকছে কৃষি ইরান-ইসরায়েল সংঘাতের আঁচে নতুন ফ্রন্ট: ইরাকি মিলিশিয়াদের সঙ্গে সৌদি আরবের ‘ছায়াযুদ্ধ’ ইরান ও ইসরায়েলের উত্থান: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে দিশেহারা ও নতুন পথের সন্ধানে সৌদি আরব জ্বালানি ফুরিয়ে অচল ১৮ বিদ্যুৎ কেন্দ্র:, লোডশেডিংয়ে হাঁসফাঁস করছে গ্রামবাংলা

২ হজ প্যাকেজ ঘোষণা বেসরকারি ব্যবস্থাপনায়, খরচ পড়বে কত?

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ – হাব।

আজ বুধবার রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। সেখানে এজেন্সি মালিকরা এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালে দুটি হজ প্যাকেজ থাকবে। সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ২৩ হাজার। আর বিশেষ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।

এর আগে গত ৩০ অক্টোবর আগামী বছরের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করে সরকার। যেখানে গতবারের চেয়ে খরচ কমানো হয়।

এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এর আগে ২০২৪ সালে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। সেই হিসাবে এবার সাধারণ প্যাকেজে খরচ কমছে ১ লাখ ৫৯৮ টাকা।

তারও আগে ২০২৪ সালে বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

আগামী বছর সরকারিভাবে বিশেষ প্যাকেজ থাকছে না। তবে অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার বাড়ি বা হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে বলা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ওইদিন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে নির্বাহী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category