• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল; উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ আগামীকাল ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম সাকিবকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রধান নির্বাচকের; ফেরার আগে প্রস্তুতিই বড় শর্ত বিদেশি ঋণ ও সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না: ডা. শফিকুর রহমান বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ছুটির দিনেও দূষণমুক্ত নয় ঢাকার বাতাস উত্তরবঙ্গের শিল্পায়নে প্রধান বাধা গ্যাস সংকট দেশজুড়ে চর্চায় ‘চক্র ২’ ফরাসি-ব্রিটিশ কৌশলে মব মোকাবিলায় পুলিশকে বিশেষায়িত প্রশিক্ষণ

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল পাস

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রাজধানীর সরকারি সাত কলেজের দীর্ঘদিনের সংকট নিরসন ও স্বতন্ত্র পরিচয় নিশ্চিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬’ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে এবং এই কলেজগুলোর ঐতিহ্য বজায় রেখেই নতুন এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে বিলটি পাস হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

দফাওয়ারি কোনো সংশোধনী না থাকায় বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।
সংযুক্ত থাকছে যে সাত কলেজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে রাজধানীর প্রধান সাতটি সরকারি কলেজ সংযুক্ত থাকবে।

এগুলো:ঢাকা কলেজ
ইডেন মহিলা কলেজ
সরকারি তিতুমীর কলেজ
সরকারি বাঙলা কলেজ
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
কবি নজরুল সরকারি কলেজ

পাস হওয়া বিল অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি নিজস্ব মূল ক্যাম্পাস থাকবে। সেখানেও অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালিত হবে।

পাশাপাশি সংযুক্ত সাতটি কলেজেও স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম চলমান থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয়েছে। সংযুক্ত কলেজগুলোর প্রশাসনিক প্রধান হিসেবে থাকবেন ‘অধ্যক্ষ’। তবে একাডেমিক ডিপার্টমেন্টগুলোর সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ‘উচ্চ শিক্ষা কো-অর্ডিনেটর’। এছাড়া স্কুলভিত্তিক (অনুষদের বিকল্প) পাঠদান পদ্ধতি চালু হবে, যেখানে ডিনের পরিবর্তে থাকবেন ‘হেড অব স্কুল’।

শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং ভর্তি পরীক্ষার মেধাক্রমের ভিত্তিতে মূল ক্যাম্পাস বা সাতটি কলেজের পছন্দ অনুযায়ী স্কুলে ভর্তির সুযোগ দেওয়া হবে। স্নাতক কোর্সে ভর্তির জন্য সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নির্ধারিত যোগ্যতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, ১৯৯২ সালে এই সাত কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরে সেশনজট ও প্রশাসনিক অচলাবস্থার কারণে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও সংকট আরও জটিল আকার ধারণ করে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং সেশনজটমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতেই এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।

বিলে উল্লেখ করা হয়েছে, প্রতিটি সংযুক্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও বিধিবিধান মেনে চলবে। কলেজগুলোর বেতন ও ফিস বিশ্ববিদ্যালয় নির্ধারিত কাঠামো অনুযায়ী হবে। এ ছাড়া প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিটি কলেজকে তাদের একাডেমিক ও আর্থিক প্রতিবেদেন উপাচার্যের কাছে জমা দিতে হবে।

বিলটি পাসের মাধ্যমে রাজধানীর সাত কলেজের লাখ লাখ শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো এবং তাদের উচ্চশিক্ষার নতুন পথ উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category