• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

৯০০ বন্দি বিনিময়, ইয়েমেন-সৌদি সম্পর্কে সুবাতাস

Reporter Name / ৪৭৬ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

সম্প্রতি যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরব। এর ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে প্রায় ৯০০ বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিবিরোধী অভিযান শুরু করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, একসঙ্গে প্রায় ৯০০ বন্দি বিনিময়ের ঘটনা সৌদি আরব এবং হুথি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ আস্থা অর্জনকেই প্রমাণ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দি বিনিময়ের বিষয়টি পরিচালনা করছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিমান ইয়েমেন ও সৌদি আরবের অন্তত ৬টি শহরে মুক্তিপ্রাপ্ত বন্দিদের পৌঁছে দেবে।

আইসিআরসির আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলছেন, উভয়পক্ষের এই সদিচ্ছার ফলে সংঘাতের কারণে বিচ্ছিন্ন শত শত পরিবার পুনরায় একত্রিত হচ্ছে। আমাদের গভীর আকাঙ্ক্ষা হল, এই বন্দি বিনিময়ের ঘটনা একটি বৃহত্তর রাজনৈতিক সমাধানের গতিকে ত্বরান্বিত করবে।

এর আগে গত মাসে সুইজারল্যান্ডে ৮৮৭ বন্দিকে মুক্ত করার বিষয়ে আলোচনায় সম্মত হয়েছিল ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো। আরও বন্দি মুক্তির বিষয়ে আলোচনা করার জন্য আসছে মে মাসে আবার উভয়পক্ষের দেখা করার কথা রয়েছে।

আলজাজিরা জানিয়েছে, ইয়েমেন বিষয়ক জাতিসংঘ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এবং আইসিআরসির তত্ত্বাবধানে বন্দি বিনিময় চুক্তিটি সম্পাদিত হয়েছিল। স্টকহোম চুক্তি নামে পরিচিত জাতিসংঘের মধ্যস্থতামূলক চুক্তির অধীনে সিরিজ বৈঠকের সর্বশেষ আলোচনা ছিল এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category