• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র নাকি মতাদর্শের কারাগার: উচ্চশিক্ষালয়ে ক্রমবর্ধমান দমনপীড়ন ও সংকটের স্বরূপ বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ২ ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প

১৪৮ বছরে প্রথমবার ক্রিকেটকে যে নজির দেখাল নিউজিল্যান্ড

Reporter Name / ২৬৯ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ক্রিকেট তার ইতিহাসেই এমন কিছু দেখেনি। যে কীর্তি আজ দেখল মাউন্ট মঙ্গানুই টেস্টে।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অনন্য কীর্তি গড়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে দেখেছিল দুই ওপেনারের সেঞ্চুরি। টম ল্যাথামের সেঞ্চুরি আর ডেভন কনওয়ের ডাবলে ভর করে তুলে ফেলেছিল ৫৭৫ রান। একই কীর্তির পুনরাবৃত্তি দ্বিতীয় ইনিংসেও ঘটল। আবারও তিন অঙ্কে ল্যাথাম আর কনওয়ে। ৩০৬ রান তুলে দ্বিতীয় ইনিংসটাও ঘোষণা করেছে কিউইরা।

টেস্টে দুই ওপেনারের সেঞ্চুরির নজির আছে বেশুমার। চলতি শতাব্দিতেই এমন কিছু ঘটেছে অন্তত ৫০ বার। তবে দুই ইনিংসেই দুই ওপেনার সেঞ্চুরি করেছেন, এমন কীর্তি ছিল না একটিও। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিল না। এই ল্যান্ডমার্কে প্রথম নাম হিসেবে লেখা হলো ল্যাথাম আর কনওয়ের নাম।

তার আগে কনওয়ে আবার এক রেকর্ড গড়ে ফেলেন। একই ম্যাচে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেন তিনি। টেস্ট ইতিহাসে দশম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। রোববার চতুর্থ দিনের চা বিরতির আগে দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কে পৌঁছান কনওয়ে।

এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির তালিকায় কনওয়ের আগে আছেন ডাগ ওয়াল্টার্স, গ্রেগ চ্যাপেল, মার্নাস লাবুশেন, সুনীল গাভাস্কার, শুভমান গিল, লরেন্স রো, ব্রায়ান লারা, গ্রাহাম গুচ ও কুমার সাঙ্গাকারা। সেই তালিকায় নতুন যোগ হন কনওয়ে।

এর আগে সকালে উইন্ডিজ অলআউট হয় ৪২০ রানে। কেভেম হজ অপরাজিত থাকেন ১২৩ রানে। তিনি খেলেন ২৭৫ বল। মারেন ১৫টি চার।

এরপর ল্যাথাম আর কনওয়ের সেঞ্চুরিতে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণার পর নিউজিল্যান্ড পেয়ে গেছে ৪৬১ রানের বিশাল লিড। জিততে হলে এখন বিশ্বরেকর্ডই গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category