• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে মালিকদের প্রস্তাব নাকচ শ্রমিকপক্ষের সৈনিকদের মূল বেতন ১৩৮ শতাংশ বৃদ্ধি, সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল জারি

শিগগিরই আক্রমণ শুরু রাশিয়ার বিরুদ্ধে: ইউক্রেন

Reporter Name / ৫১০ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার বিষয়ে ইউক্রেনীয় গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন, আর সময়ের অপচয় করা যায় না।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর নিউজউইকের।

ইউক্রেনীয় গোয়েন্দাপ্রধান বলেন, রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করার মতো সব সামর্থ্য রয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর।

তার কথায়, ইতোমধ্যে আমরা ন্যূনতম অস্ত্র ও সরঞ্জাম পেয়ে গেছি। আমি শুধু বলতে পারি শিগগিরই এই আক্রমণ শুরু হবে।

তিনি বলেন, রাশিয়ার দখলে অনেক বেসামরিক রয়েছেন। সময় আর অপচয় করা যায় না। দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইউক্রেনীয় সেনাদের পর্যাপ্ত সমরাস্ত্র নেই। দীর্ঘদিন অভিযান চালিয়ে যেতে উল্লেখযোগ্য সামরিক সরঞ্জাম প্রয়োজন হবে।

জাপানের হিরোশিমায় জি-৭ সম্মেলনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে গতি আনতে পশ্চিমাদের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

বুদানভ আরও বলেন, আমাদের সেনাবাহিনীর ওপর চালানো ৯০ শতাংশ হামলা প্রতিহত করা হচ্ছে। কিন্তু সরঞ্জাম কেন্দ্র ও পুনর্গঠনে থাকা সেনাদের ওপর রুশ হামলার কারণে কিয়েভের পাল্টা আক্রমণ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category