• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো দুর্নীতি মামলায় আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে রুমির হাতে ‘চড় খাওয়া’ সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর বিএনপি জাতির সঙ্গে ধাপ্পাবাজি করেছে: শফিকুর রহমান জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি পুর্নবাসন করা হবে: রাসিক প্রশাসক মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত

সৌদি-ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করবে

Reporter Name / ৪৬৬ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩

সম্প্রতি দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে যে সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে, সেটা শুধু কৌশলগত চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই বলে জানিয়েছে তেহরান। বরং নিজেদের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে উভয় দেশ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ফরাসি দৈনিক লা ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ইরানের আধা-সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ কারণেই ইরান গত কয়েক মাস ধরে সৌদি আরবের সঙ্গে বাগদাদ ও ওমানে নিরাপত্তা আলোচনা চালিয়েছে।

আব্দুল্লাহিয়ান বলেন, শেষ পর্যন্ত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদি আরব সফরে একটি শক্তিশালী রোডম্যাপ উত্থাপিত হয়। এর ফলে চীনা মধ্যস্থতায় সিদ্ধান্তকারী পদক্ষেপ নিয়ে তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ চূড়ান্ত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা এই উদ্যোগকে নিছক ট্যাকটিক্যাল চুক্তি বলে মনে করছি না। বরং এটি কৌশলগত চুক্তির চেয়ে আরও বেশি কিছু।

উল্লেখ্য, গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন সংক্রান্ত চুক্তি  স্বাক্ষরিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category