• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
অতিরিক্ত বাসভাড়া নিলে জরিমানা, বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিমার টাকা হাতাতে নিজেদের বাসেই আগুন দিচ্ছে আওয়ামী লীগ চক্র চাকরির চূড়া থেকে নামার প্রস্তুতি ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ইবি শিক্ষক উচ্চ আদালতের রায়ে ৬ বছর পর চাকরিতে ফিরলেন

Reporter Name / ৪৪৯ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩

উচ্চ আদালতের রায়ে দীর্ঘ ছয় বছর পর চাকরি ফিরে পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। ২০১৬ সালের ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিচ্যুত করা হয়। সম্প্রতি হাইকোর্টের বিভাগের বিচারপতি নাঈমা হায়দার ও খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ তাকে চাকরি ফিরিয়ে দিতে নির্দেশ দেন। একই সঙ্গে ২০১৭ সাল থেকে সব পাওনা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

বিষয়টি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৫৯তম সিন্ডিকেট সভার ৫৫নং প্রস্তাব ও সিদ্ধান্ত মোতাবেক আসাদুজ্জামানকে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করে। নির্দেশনা পেয়ে তিনি নিজ বিভাগে যোগদান করেছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্টের মহামান্য হাইকোর্ট কর্তৃক আদেশ ও রায় অনুযায়ী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক পদে তাকে চাকরিচ্যুতির তারিখ থেকে অর্থাৎ ২০১৭ সালের ১৬ এপ্রিল হতে স্বপদে (সহকারী অধ্যাপক) পুনর্বহাল করা হল।

আসাদুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। হাইকোর্ট আমাকে নির্দোষ প্রমাণিত করে চাকরিকে বহাল রেখেছেন। আমি সম্মানের সহিত পদটি ফিরে পেয়েছি। উচ্চ আদালতে সুবিচার পেয়েছি এবং চাকরিতে যোগদান করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category