• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে ইরানি বাহিনীর গুলিবর্ষণ, রক্ষা পেলেন ১৭ ভারতীয় নাবিক

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে হরমুজ প্রণালিতে ‘এমটি শিরন-৭’ নামক একটি টোগো পতাকাবাহী তেল ও রাসায়নিকবাহী জাহাজে গুলিবর্ষণ করেছে ইরানি বাহিনী। সোমবারের এই হামলায় জাহাজটিতে থাকা ১৭ জন ভারতীয় নাবিক অল্পের জন্য রক্ষা পেয়েছেন এবং তারা সবাই বর্তমানে নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রণালয়। ওমান উপকূলের কাছে ইরানি নজরদারিতে আসার পর জাহাজটি আক্রান্ত হলেও কোনো ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি; তবে এই ঘটনার ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category