• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ৪ মে দেশে আসছে

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিকভাবে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী সোমবার দেশে নিয়ে আসা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওইদিন সকাল ৮টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিমনের মরদেহ দেশে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। মরদেহ বহনকারী ফ্লাইটের বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি জানান, “এমিরেটসের ফ্লাইট ইকে০৫৮২ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে ছাড়বে, পরে দুবাইয়ে ট্রানজিট শেষে ঢাকায় পৌঁছাবে।” এর আগে জানাজার বিষয়ে তিনি জানিয়েছিলেন, “বৃহস্পতিবার দুপুর ২টায় ফ্লোরিডার ইসলামিক সোসাইটি অব ট্যাম্পা বে এলাকায় লিমনের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে।”

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন ১৭ এপ্রিল তাদের এক পারিবারিক বন্ধু নিখোঁজের বিষয়টি পুলিশকে জানালে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরই ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। টানা আট দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় আনুষ্ঠানিকভাবে লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

পরবর্তীতে শুক্রবার ট্যাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নাহিদা বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে বৃষ্টির ভাই জানিয়েছেন, বৃষ্টি আর বেঁচে নেই। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত ছিলেন এই দম্পতি। সেখানে জামিল লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category