• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ বল!

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ ফুটবল ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় অধ্যায়। সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল করার সেই ফুটবলটি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ২৫ লাখ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের ‘হেরিটেজ অকশনস’-এ এটি বিক্রি হয়।

ম্যাচটিতে ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, গোলটি হয়েছিল, ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’ উল্লেখ্য, বিতর্কিত ওই গোলের রেশ কাটতে না কাটতেই একই ম্যাচে মাঝমাঠ থেকে পাঁচ ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে চোখ জুড়ানো এক গোল করেন ম্যারাডোনা। পরবর্তীতে ফিফা ভোটিংয়ে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায় সেটি।

নিলামে বলটি ২৫ লাখ পাউন্ডে বিক্রি হলেও এর আগে দাম ৭৩ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে আশা করা হয়। নিলাম প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজাবে রয়টার্সকে বলেন, ‘এটি সম্পূর্ণ অনন্য এক বস্তু। সম্ভবত ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মারকগুলোর একটি।’

ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের পূর্ণ সময় বাঁশি বাজানোর পর অ্যাডিডাস আজতেকা ব্র্যান্ডের এই ফুটবলটি নিজের কাছে রেখে দেন এবং তিন দশকের বেশি সময় ধরে তা সংরক্ষণ করেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি বলটি প্রথমবার নিলামে তুললে সেটি ১৭ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি হয়। এরপর ২০২৩ সালে নতুন মালিক বলটি আবারও নিলামে তুললেও ন্যূনতম মূল্য না ওঠায় সেটি বিক্রি হয়নি।

উল্লেখ্য, একই ম্যাচে ম্যারাডোনার পরিহিত জার্সিটিও ২০২২ সালে নিলামে ৭১ লাখ পাউন্ড বা ১১৪ কোটি ৬৪ লাখ টাকায় বিক্রি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category