• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে : তথ্যমন্ত্রী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল: মধ্যপ্রাচ্যে ২৭ মে, বাংলাদেশে ২৮ মে হওয়ার সম্ভাবনা তেল সংকট ও ঋণের বোঝা: চিরতরে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এয়ারলাইনস ‘স্পিরিট’ বিএনপির কাছে যেসব অধ্যাদেশ ‘মিষ্টি’ লেগেছে, কেবল সেগুলোই আইনে রূপান্তর করেছে: হান্নান মাসউদ ক্ষমতার বাহানায় সংস্কার এড়াচ্ছে বিএনপি সরকার, তারা নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন ভবিষ্যতে মেগা প্রকল্পের নামে যেন ‘মেগা ডাকাতি’ না হয়: সারজিস আলম মাত্র ২৩ ঘণ্টার মাথায় আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: তদবির করলেই ধরা হবে চক্রের সদস্য এ বছর দেশে কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, যুবক আটক

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ জসিম মিয়া (৩০) নামে এক অভিযুক্ত যুবককে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের জামায়াত চলছিল। মসজিদের কোনো স্থায়ী ইমাম না থাকায় নিহত হাফিজ উদ্দিন নিজেই ইমামতি করে নামাজ পড়াচ্ছিলেন। ঘটনার সময় তিনি নামাজে সিজদারত অবস্থায় ছিলেন। ঠিক তখনই জসিম মিয়া অতর্কিতভাবে মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উদ্দিনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত জসিমকে আটক করা হয়েছে। নিহত এবং অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category