• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
বিদেশি বিনিয়োগের বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি: মির্জা ফখরুল সংরক্ষিত নারী আসন: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল, জামিন নামঞ্জুর সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ্মা ব্যারেজ: মরুকরণ ও লবণাক্ততার অভিশাপ ঘোচাতে ৩৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের সবুজ সংকেত নড়াইলে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার নওগাঁয় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩ মান্দায় পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ সত্তরে স্বাস্থ্য রক্ষা— শুরু করতে হয় ত্রিশে: সাতটি পরামর্শ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলল বাংলাদেশ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলল বাংলাদেশ

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

টি-টোয়েন্টিতে সময়টা দারুণ কাটছে বাংলাদেশের। তার সুফলও পাচ্ছে লিটন দাসের দল। আইসিসির বার্ষিক হালনাগাদে আজ দল হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।ছেলেদের র‌্যাংকিংয়ে উন্নতি হলেও মেয়েদের বেড়েছে রেটিং পয়েন্ট।বার্ষিক এই হালনাগাদ করা হয়েছে ২০২৫ সালের মে থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচের ৫০ শতাংশ পয়েন্ট হিসাব ধরে।

সেই পরিসংখ্যানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান এখন ৮ নম্বরে। ২২৫ পয়েন্ট নিয়ে টাইগাররা পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। সময়ের মধ্যে ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে লঙ্কানরা।২২১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানেও স্বস্তিতে থাকতে পারছে না শ্রীলঙ্কা, কেননা তাদের থেকে ১ পয়েন্ট কম নিয়ে ১০ নম্বরে আছে আফগানিস্তান। আফগানদের পয়েন্ট ২২০।

শীর্ষে রয়েছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সূর্যকুমার যাদব-জাসপ্রীত বুমরাহদের রেটিং পয়েন্ট ২৭৫।দুইয়ে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। সিরিয়াল অনুযায়ী পরের দলগুলো হচ্ছে—অস্ট্রেলিয়া (২৫৮), নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)।

অন্যদিকে নিগার সুলতানা জ্যোতির দলের পয়েন্ট বেড়েছে ৫। তাতে ১০ম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ১৯৯। এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের ওপরে আছে আয়ারল্যান্ড (২০০)।সব মিলিয়ে মেয়েদের শীর্ষ ১০-এ কোনো পরিবর্তন হয়নি। ২৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার মেয়েরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category