• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সিআইডি-ডিএমপিসহ বিভিন্ন ইউনিটে ৯৩ শিক্ষানবিশ এএসপির পদায়ন শাপলা চত্বরে ‘গণহত্যা’ হয়েছে: চিফ প্রসিকিউটর ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে হাইকোর্টে রিট ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খেলাপি ঋণের দুই মামলায় রিজেন্ট সাহেদ ফের গ্রেপ্তার চট্টগ্রামে পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে কর্মকর্তাদের মাঝে অসন্তোষ নিজের বেতন নিজেই মেটান ভিনি!

কোটিপতি বেড়েছে ২৪৫ জন তিন মাসে

Reporter Name / ৪৩২ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩

দেশের অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্যাংকিং খাতে ৩ মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ২৪৫ জন। গত বছরের ডিসেম্বরে কোটিপতি আমানতকারী ছিলেন ১ লাখ ৯ হাজার ৯৪৭ জন। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ১৯২ জনে। আলোচ্য সময়ে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধির হার কমলেও কোটপতি আমানতকারীদের সংখ্যা বেড়েছে।

এর আগে এই হার আরও বেশি করে বাড়ত। ১ হাজার ৭০০ থেকে ২ হাজার পর্যন্ত বাড়ার নজির রয়েছে। তবে জুনের তুলনায় সেপ্টেম্বরে এ সংখ্যা কিছুটা কমেছিল। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনটি প্রতি তিন মাস পরপর কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করে। গত বছরের মার্চে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৫৯৭ জন। এক বছরের হিসাবে বেড়েছে ৬ হাজার ৫৯৫ জন। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, কোটিপতি আমানতকারীদের ১০টি ক্যাটাগরির মধ্যে ২টি ক্যাটাগরিতে আমানতকারী কমেছে। বাকি ৮টি ক্যাটাগরিতে আমানত বেড়েছে। এর মধ্যে ১ কোটির বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ডিসেম্বরে ছিল ৮৭ হাজার ১৬৭ জন। মার্চে তা কমে ৮৭ হাজার ১০১ জনে দাঁড়িয়েছে। তিন মাসে কমেছে ৬৬ জন। ৫০ কোটি টাকার বেশি আমানতকারীর সংখ্যা ডিসেম্বরে ছিল ১ হাজার ৭৬২ জন। গত মাসে তা ৪ জন কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৮ জনে।

বাকি ৮টি ক্যাটাগরির মধ্যে ৫ কোটির বেশি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ডিসেম্বরে ছিল ১১ হাজার ৯৪৫ জন। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০ জনে। ওই সময়ে এই ক্যাটাগরিতে আমানতকারী বেড়েছে ৯৫ জন। ১০ কোটির বেশি থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা গত বছরের ডিসেম্বরে ছিল ৩ হাজার ৮৪৫ জন। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৫ জনে। আলোচ্য সময়ে বেড়েছে ৩০ জন। ১৫ কোটির বেশি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ডিসেম্বরে ছিল ১ হাজার ৮৩৩ জন। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৪ জনে। আলোচ্য সময়ে বেড়েছে ৪১ জন। একই সময়ের ব্যবধানে ২০ কোটি টাকার বেশি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ১ হাজার ১৪৩ জন থেকে বেড়ে ১ হাজার ১৪৫ জন হয়েছে। আলোচ্য সময়ে বেড়েছে ২ জন।

২৫ কোটির বেশি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৮৮৭ জন থেকে বেড়ে ৯২৭ জন হয়েছে। তিন মাসে বেড়েছে ৪০ জন। ৩০ কোটির বেশি থেকে ৩৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৪৭২ জন থেকে বেড়ে ৪৯৯ জন হয়েছে। আলোচ্য সময়ে বেড়েছে ৭২ জন। ৩৫ কোটির বেশি থেকে ৪০ কোটি টাকার আমানতকারীর সংখ্যা ৩১৫ জন থেকে বেড়ে ৩২৭ জন হয়েছে। তিন মাসে বেড়েছে ১২ জন।

৪০ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৫৭৭ জন থেকে বেড়ে হয়েছে ৬৪৬ জন। আলোচ্য সময়ে বেড়েছে ৬৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category