• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী

সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল। তিন দলের ‘বি’ গ্রুপে এর আগে স্বাগতিক ভারত এই মালদ্বীপকেই ১১-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছিল। সেই হিসেবে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা ছিল আরও বড় জয়ের। কিন্তু মাঠে সেই দাপট দেখাতে কিছুটা ঘাম ঝরাতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এমনকি একপর্যায়ে মালদ্বীপ ২-২ গোলে সমতায় ফিরে বাংলাদেশ শিবিরে হারের শঙ্কাও জাগিয়ে তুলেছিল। তবে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই একাদশে বড় চমক নিয়ে হাজির হন কোচ পিটার বাটলার। গত সাফের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকাকে স্ট্রাইকার হিসেবে মাঠে নামান। কোচের আস্থার প্রতিদান দিতে আনিকা সময় নেন মাত্র ১১ সেকেন্ড! কিক অফের পরপরই দ্রুততম গোল করে তিনি দলকে এগিয়ে দেন। এরপর বেশ কয়েকটি সুযোগ নষ্ট হলেও ম্যাচের ৩৪ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন উমেলাহ মারমা। তবে প্রথমার্ধের শেষ দিকে, ৪১ মিনিটে মালদ্বীপের মারিয়াম নুরা একটি গোল পরিশোধ করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন।

বিরতির পর মাঠে নেমেই বাংলাদেশ শিবিরে রীতিমতো ভয় ধরিয়ে দেয় মালদ্বীপ। আমিনাত ফাজলার করা গোলে স্কোরলাইনে ২-২ সমতা ফিরে আসে। ড্রয়ের শঙ্কা যখন তীব্র হচ্ছিল, ঠিক তখনই ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে আবারও এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ে ঋতুপর্ণার ফ্রি কিক থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে বল জালে জড়ান কোহাতি। ফলে ৪-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা। আগামী রবিবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category