• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার (২ জুলাই) তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ সূচনা করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।

প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় সে ব্যপারে সরকার সচেষ্ট।

এর আগে, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category