• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Headline
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে যে ৪ দল

Reporter Name / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। কোয়ার্টার ফাইনাল সামনে রেখে শিরোপার লড়াইয়ে টিকে আছে আটটি দল। একদিনের বিরতির পর শুরু হচ্ছে শেষ আটের লড়াই। এর আগে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপটা’ তাদের সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।

এ পর্যন্ত বিশ্বকাপে ৯৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি রয়েছে মাত্র আটটি ম্যাচ। কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে, শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

অপটার সুপার কম্পিউটার নকআউট পর্বে বেশ নির্ভুল পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছে। শেষ আটে ওঠা আট দলের মধ্যে ছয়টির নাম আগেই সঠিকভাবে অনুমান করেছিল তারা। এছাড়া শেষ ষোলোর ১৬ ম্যাচের মধ্যে ১৪টির ফলও সঠিকভাবে পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে।

সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।

অপটার হিসাবে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা
ফ্রান্স – ৭৩.৮৮%, মরক্কো – ২৬.১২%, স্পেন – ৬৯.৭০%, বেলজিয়াম – ৩০.৩০%, ইংল্যান্ড – ৬২.৩৫%, নরওয়ে – ৩৭.৬৫%, আর্জেন্টিনা – ৬৯.১৩%, সুইজারল্যান্ড – ৩০.৮৭%

এদিকে শিরোপা জয়ের সম্ভাবনার তালিকাতেও শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় অবস্থানে স্পেন। চমক হিসেবে তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন জয় পেলেও অপটার বিশ্লেষণে তাদের সম্ভাবনা বেড়েছে। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।

অন্যদিকে নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামের শিরোপা জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে মনে করছে অপটার সুপার কম্পিউটার।

অপটার হিসাবে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা
ফ্রান্স – ২৭.৩%, স্পেন – ২১.৩%, আর্জেন্টিনা – ১৭.৩%, ইংল্যান্ড – ১৬.৫%, নরওয়ে – ৬.৬%, সুইজারল্যান্ড – ৩.৮%, মরক্কো – ৩.৭%, বেলজিয়াম – ৩.৬%।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category