• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে ফাতাহ কমব্যাটের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ (এফসিএস) নামের একটি সংগঠনের নেতাকর্মীদের নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলা করেছে পুলিশ। শনিবার দুপুরে থানার পরিদর্শক এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম টাইমসকে জানান, উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এফসিএস’র ১০-১২ জনের নাম উল্লেখ করে পুলিশ মামলা করেছে। সিটিটিসি মামলা তদন্ত করছে।

তিনি বলেন, এই সংগঠনের সঙ্গে কতোজন সম্পৃক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা কয়েকটি জেলায় কাজ করছিল বলে তথ্য মিলেছে। সেই বিষয়ে তদন্ত চলছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু টাইমসকে বলেন, ৫৪ ধারায় গ্রেপ্তারের পর ছয়জনকে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে উগ্রবাদী কাজে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেছেন, তদন্তে সিটিটিসি অনেক তথ্য পেয়েছে। এরপরই মামলা করা হয়েছে।

গত ৫ জুলাই যাত্রবাড়ী থেকে এফসিএস-এর ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সংগঠনটির বিরুদ্ধে অভিযোগ, তারা শরীরচর্চা ও মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে বিভিন্ন জেলায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে উগ্রবাদী কর্মকাণ্ডের তথ্য পেয়েছে সিটিটিসি। জিজ্ঞাসাবাদে এফসিএসের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শাহ আমানত সা‌বির অভিযোগ স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে যশোর থেকে গ্রেপ্তার এফসিএস সদস্য তাহসীন ইসলাম (১৯) নামের এক তরুণকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। আটকের সময় তার ঘর তল্লাশি করে একটি চাপাতি ও তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন এফসিএসের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category