• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

হরমুজ প্রণালির রক্ষক চিরকালই ইরান: তেহরান

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরান দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালন করবে।

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডোর দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তাই এ ধরনের নিরাপত্তা ব্যবস্থার জন্য কোনো ক্ষতিপূরণ নির্ধারণ করা হলে তা ন্যায্য হওয়া উচিত।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকারীদের পারিশ্রমিক পাওয়ার বিষয়ে ট্রাম্পের মন্তব্য সঠিক। তবে তিনি দাবি করেন, ইরানই বরাবর এই প্রণালির রক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।

একই সঙ্গে ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ ফিকে অতিরিক্ত উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো মাশুল নির্ধারণ করা হলে তেহরান তা ন্যায্যতার ভিত্তিতেই বিবেচনা করবে।

সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে আবারও নৌ-অবরোধ আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন।

একই পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় মেটাতে এ জলপথ ব্যবহারকারী সব কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ ফি আদায় করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষ্য, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, এই গুরুত্বপূর্ণ প্রণালি উন্মুক্ত রাখা হবে এবং নিরাপত্তা ব্যয়ের অংশ হিসেবেই এই অর্থ আদায় করা হবে।

ট্রাম্পের ওই ঘোষণার পরই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে নিজেদের দীর্ঘদিনের ভূমিকা ও অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category