• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহ গ্রেপ্তার শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে ফ্যাসিস্ট থেকে ভোল পাল্টে অনেকেই জুলাইয়ের সুবিধা নিচ্ছেন : মির্জা ফখরুল মানুষ আমাকে সব সময় সিঙ্গেল দেখতে চায়: পরীমণি দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন তলানিতে: বন্ধের উপক্রম বহু কারখানা অনলাইনে উচ্চ বেতনের লোভনীয় বিজ্ঞাপন: মানব পাচারের জাঁতাকলে নিঃস্ব তরুণরা ১০ জেলায় টেঁটাবাহিনীর তাণ্ডব, রয়েছে প্রশিক্ষণ ক্যাম্পও শনিবারের বৈঠকে চূড়ান্ত হতে পারে পরবর্তী রাষ্ট্রপতির নাম এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান শিল্পখাতের নেতাদের যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান

আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে মালয়েশিয়া

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এই সিরিজে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন গঠিত অনূর্ধ্ব-২৩ দল।

অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগে ক্রিকেটার নেওয়ার প্রচলিত কাঠামোয় পরিবর্তন এনে এবার অনূর্ধ্ব-২৩ বিভাগ চালু করেছে বিসিবি। চলতি মাস থেকেই নতুন এই বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

১৯ থেকে ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে গঠিত এই বিভাগটি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত হবে। এর সার্বিক দায়িত্বে থাকবেন নাভিদ নেওয়াজ। এছাড়া এই বিভাগের জন্য কোচ নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে বিসিবি।

নতুন এই বিভাগের ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দিতে মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এর আগে টপ এন্ড টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

সূচি অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় পৌঁছাবে মালয়েশিয়া দল। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর একই সফরে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category