• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির

দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

যশোর-৫ মনিরামপুরের সংসদ সদস্য গাজী এনামুল হক বলেছেন, দেশে বেকার টাই পরা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কলেজটির অধ্যক্ষ জি, এম রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে তিনি আরও বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমরা এই সরকারের ভাল কাজকে ভাল ও খারাপ কাজকে খারাপ বলব। বাজেট পাশ হয়েছে, উন্নয়নমূলক কাজ শুরু হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। তিনি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত কলেজটির জরাজীর্ণ ভবন পরিদর্শন করেন এবং কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয় খোঁজ-খবর নেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনিরাপুর উপজেলা আমীর ফজলুল হক, প্রভাষক সিরাজুল ইসলাম, প্রভাষক আলমগীর হোসেন, সাজেদুর রহমান লিটু, মোস্তাফিজুর রহমান, সৈয়দা আরিফা আক্তার প্রমুখ। তবে কলেজে কোন শিক্ষার্থী সে সময় উপস্থিত ছিলনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category