• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
জীবনের বিনিময়ে হলেও দেশ ও স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি শূকরের কিডনি নিয়ে ২৭১ দিন বেঁচে থাকার রেকর্ড ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ চান প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাই দরিদ্রদের সন্তানদের শিক্ষা-নৈতিকতা গঠনে কাজ করছে: অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ১০০০ ছুঁইছুঁই ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ বসতভিটা বিক্রি করে লেবাননে, প্রায় ৪ মাস পর ফিরল শুভর মরদেহ কর্তৃত্বের দ্বন্দ্বে গতিহারা সংস্কার: মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে দুই সংস্থার রশি-টানাটানি এক্সপ্রেসওয়েতে মরদেহ: দুই আসামির দায় স্বীকার হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় ২ নারী সাংবাদিককে মারধরের অভিযোগ

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় দুই নারী সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে দিল্লি সরকারের সাইকেল কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করায় তাদের ওপর অমানবিক নির্যাতন নেমে আসে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগকারী দুই সাংবাদিক হলেন শাহিন খান ও নাফিসা খান। তারা উভয়ই ডিজিটাল সংবাদমাধ্যম ফোর পিএম নিউজ নেটওয়ার্কে কাজ করেন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জোর করে থানায় নিয়ে তাদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

তাদের দাবি, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার পরই তাদের অনুষ্ঠানস্থল থেকে জোর করে বের করে থানায় নেওয়া হয়। এসময় সেখানে তাদের উভয়কে একটি কক্ষে আটকে রেখে লাঠি ও চড় দিয়ে তাদের মারধর করা হয়েছে বলে সাংবাদিকরা অভিযোগ করেছে।

সাংবাদিক শাহিন জানান, তার ভাই ফোন করার পর পুলিশ সদস্যরা তার নামের সঙ্গে ‘খান’ যুক্ত আছে দেখতে পান। এরপর তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। তারা মুসলিম হওয়ায় পুলিশ সদস্যরা তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিওতে শাহিন খানের হাতে এবং নাফিসা খানের পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক সঞ্জয় শর্মা বলেন, দুই সাংবাদিক তার কাছে অভিযোগ করেছেন, পুলিশ লাঠি ও হাত দিয়ে তাদের ওপর নির্যাতন করেছে। তারা মুসলিম জানার পর নির্যাতন আরও বেড়ে যায় বলেও দাবি করা হয়েছে।

জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপস্থিতিতে সাকেতে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করছিলেন শাহিন ও নাফিসা খান। শাহিন খানের দাবি, ভিডিও ধারণের সময় তিনি দিল্লি সরকারের সঙ্গে সম্পর্কিত ‘সাইকেল কেলেঙ্কারি’ নিয়ে কথা বলেন।

নবম শ্রেণির ছাত্রীদের জন্য ৯০ কোটি রুপিতে ১ লাখ ৩০ হাজার সাইকেল কেনায় অতিরিক্ত দাম, টেন্ডারে অনিয়ম ও নিম্নমানের সাইকেল সরবরাহের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এরপর কয়েকজন পুলিশ সদস্য তাদের জোর করে অনুষ্ঠানস্থল থেকে সাকেত থানায় নিয়ে যান। তবে, দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের ভাষ্য, দুই নারী অনুষ্ঠানস্থলের কাছে ভিভিআইপিদের জন্য নির্ধারিত পথে তাদের স্কুটি পার্ক করেছিলেন। বারবার অনুরোধের পরও তারা স্কুটি সরাননি বলে দাবি পুলিশের। নিরাপত্তার স্বার্থে তাদের স্থানীয় থানায় নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

এদিকে, স্কুটি পার্কিং নিয়ে সমস্যা থাকলেও সেটি পুলিশের মারধরের কারণ হতে পারে কি না, প্রশ্ন তুলেছেন ফোর পিএম নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক সঞ্জয় শর্মা। এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। সূত্র: দ্য হিন্দু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category