• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মাঝে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ডেঙ্গুতে মৃত চারজনের দুইজন খুলনা বিভাগে, বাকি দুইজন ঢাকা বিভাগে।

যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের বেশিরভাগই ১৬ থেকে ৪০ বছর বয়সী এবং আক্রান্তদের প্রায় ৬৫ শতাংশ হলো পুরুষ।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হলো। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪৪ হাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category