• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার আড়ালে নীরব মেধাপাচার: বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী তৃণমূলের আধিপত্য বিস্তারে মুখোমুখি বিএনপি ও জামায়াত হাসপাতাল ঘুরতে ঘুরতে চলেই গেল ছোট্ট তনুশ্রী বেরিয়ে এলো অপ্রতিম হত্যার আসল কারণ আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি নজরুল ৪ ও প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ইট’স অ্যান অর্ডার ‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

‘ট্রোল করার আগে নিজের চেহারা দেখ’, বিগ বসের মঞ্চে সালমান

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সালমান খান অসুস্থ, বুড়ো হয়ে গেছেন—বেশ কয়েকদিন ধরেই এমন ট্রোলের শিকার হচ্ছেন সালমান খান। সম্প্রতি বিগ বসের মঞ্চে হঠাৎ জামা খুলে নিজের চেহারা ও ফিটনেস নিয়ে ট্রল করা নেটিজেনদের কড়া জবাব দিলেন বলিউড ভাইজান। মেজাজ হারিয়ে ট্রলকারীদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, অন্যকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের চেহারার দিকে তাকানো উচিত।

‘বিগ বস ২০’-এর ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলিং নিয়ে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ হন সালমান। কিছুদিন ধরেই তার চেহারা ও ওজন নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ। কেউ বলছেন, আগের মতো ফিট নেই তিনি, আবার কেউ তার শরীর নিয়েও কটাক্ষ করছেন।

এসব মন্তব্যের জবাব দিতে গিয়ে অনুষ্ঠানের মঞ্চেই টুপি, জ্যাকেট ও টি-শার্ট খুলে ফেলেন অভিনেতা। এ সময় নিজের মেকআপও তুলে দেখান অভিনেতা। এরপর নিজের শরীর দেখিয়ে ট্রলকারীদের জানান, এবার তাকে সামনে থেকে দেখে মন্তব্য করতে।
একই সঙ্গে অন্যের চেহারা নিয়ে মজা না করে নিজেদের ও বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ট্রল করার আগে নিজের চেহারা দেখ।

বাবা-মায়ের দিকে দেখ। বয়স ৬০ হয়েছে, এখন তো আমার লুক সেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’র মত হবে না।
সালমানের এমন আচরণে বিগ বসের ঘরের প্রতিযোগীরা হাততালি দিয়ে তাকে সমর্থন জানান।

এদিন শুধু নিজের ট্রলিং নিয়েই কথা বলেননি সালমান। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চেহারা নিয়েও যারা কটাক্ষ করেছেন, তাদেরও কড়া সমালোচনা করেন তিনি।

সন্তান জন্মের পর কোনো নারীর ওজন কিছুটা বাড়লে তা নিয়ে বিদ্রূপ করা উচিত নয় বলে জানান ভাইজান।
সালমান খান বলেন, একজন মা তখন তার পরিবার ও সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন। পরে কাজে ফিরলে নিজের মতো করে আবার ফিট হয়ে উঠবেন। এসব বিষয় নিয়ে ট্রোল করা মানুষের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিকে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের আচরণ ও নিয়ম ভাঙা নিয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেন সালমান। গালাগাল, কুরুচিকর আচরণ ও নিয়ম লঙ্ঘনের জন্য তাদের সতর্ক করেন ভাইজান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category