• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দেশে বেড়েছে জ্বর-সর্দির রোগী, ঝুঁকিতে শিশুরা বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ডেগিরচালা এলাকার ফকির মার্কেটের একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ঘটনাস্থল সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category