শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে’—বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আজ (শুক্রবার, ৯ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির ৮ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দুই বছর হামের টিকা দেয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’