• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

নানা আয়োজনে উদযাপন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ জেলা ও মহানগর পর্যায়ে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্ত, দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। আজ বুধবার দেশের সব উপজেলা, থানা, পৌর ও ইউনিটগুলোতে একই কর্মসূচি পালিত হবে।

এদিকে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছিল। এতে নগরবাসী দুর্ভোগে পড়েন।
সকালে রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুদিনের কর্মসূচি শুরু হয়। পরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, কোনো রাজনৈতিক দল কৌশল হিসেবে কর্মসূচি দিতে পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত।

দুপুরে নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে রিজভী বলেন, তরুণদের স্বাধীনভাবে দক্ষ করে তুলে দেশের উৎপাদন ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করাই বিএনপির মূল লক্ষ্য।

রাজধানীজুড়ে যানজট
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় সকাল থেকেই যানজট দেখা দেয়। দুপুর গড়াতেই তা তীব্র আকার নেয়। পূর্বঘোষিত শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন যুবদলের নেতাকর্মীরা। ঢাকার আশপাশের এলাকা থেকেও পিকআপ ভ্যান, মিনিবাস ও মোটরসাইকেলে অনেকে আসেন কর্মসূচিতে যোগ দিতে। মানিক মিয়া অ্যাভিনিউর দুপাশের লেন ঘেঁষে এসব গাড়ি সারি করে পার্ক করে রাখতে দেখা যায়। পরে নেতাকর্মীরা নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আরেকটি কর্মসূচিতে যোগ দেন।

কর্মসূচিতে আসা নেতাকর্মী ও যানবাহনের উপচে পড়া ভিড়ের কারণে মিরপুর রোড, আসাদ অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, ফার্মগেট, নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পুরানা পল্টন, সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, মহাখালী, বনানী, গুলশানসহ বিভিন্ন এলাকার সড়কে সব ধরনের যান চলাচলে বিঘ্ন ঘটে। বিকেল থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। এর পরও সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সড়কে যানজটের কারণে অফিস ফেরৎ যাত্রীসহ পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) ওমর আলী বলেন, যুবদলের কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে যানজট তৈরি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category