• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক

শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া।

শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় আপিল বিভাগে আপিলের নির্ধারিত সময় পার হলে তা মওকুফের (ডিলে কনডন) কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ সুযোগ রাখা হয়নি। উনারাই সে আইন করে গেছে। আমাদের সংবিধান আছে। এ প্রসঙ্গে সংবিধানে ১৯৭৩ সালের সংশোধনীর কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এ সংশোধনী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানই করে গেছেন।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে বিবিসিতে শুক্রবারের এক প্রতিবেদনের কথা উল্লেখ করে এ ব্যাপারে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয় আইনমন্ত্রীর কাছে। এর উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ওনারা বলতে পারবেন।’

আইনমন্ত্রী বলেন, জেলায় জেলায় বিগত ১৬, ১৭ বছরে যত গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এবং রাষ্ট্রকে ব্যবহার করে মিথ্যা গায়েবি মামলা করা হয়েছে, কমন উদ্দেশ্য নিয়ে। রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা, ঘায়েল করতে এসব করা হয়েছে। সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধের প্রসিকিউশন টিম ও তদন্ত টিম যৌথভাবে বিভিন্ন জেলায় তদন্তে নামবেন, এ কাজে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সমস্ত মানবতাবিরোধী অপরাধের বিচার করবো। আমরা সে পথ ধরে হাঁটছি।

তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাজে সরকার হস্তক্ষেপ করবে না। তদন্তের প্রয়োজনে তারা যখন যে ধরনের সহযোগিতা চাইবে, সরকার তা দেবে।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। সরকার তাদের কাজে হস্তক্ষেপ করবে না। সাক্ষী সুরক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, বিষয়টি সরকার পর্যালোচনা করছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেছিলেন। রায় ঘোষণার পর ৫৭ দিনের মাথায় ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি অনলাইনে প্রকাশ করা হয়।

এ রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়। সাজাপ্রাপ্ত এই দুই আসামি পলাতক।

এ মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category