• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের অন্যতম লক্ষ্য: জুবাইদা রহমান এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতকদের তথ্য দিলে পুরস্কার দেবে যশোর বিজিবি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, এসপি বদলি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬২ হাজার ৫০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৫৬ হাজার ১৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৮১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category