• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারে চরম উদাসীনতা বাণিজ্য বাধা কমলে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে

অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জের সাম্প্রতিক বিভিন্ন অপরাধ ও সহিংসতার ঘটনা তুলে ধরে তিনি বলেছেন, বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছেন।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী খুলনার পরিস্থিতি তুলে ধরেন। তিনি লেখেন, সেখানে ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, নিরাপত্তার দাবিতে চিকিৎসকরা রাস্তায় নামছেন এবং চাঁদাবাজির ভয়ে মানুষ মুখ খুলছেন না। তার দাবি, সাড়ে ১০ মাসে খুলনায় ৭৭টি হত্যাকাণ্ড ঘটেছে। জেলার আটটি থানায় সক্রিয় রয়েছে ১৮১ জন সন্ত্রাসী।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কিংবা পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফরেও সন্ত্রাসীদের কর্মসূচিতে বিরতি নেই। নগর প্রশাসক ও বিএনপি নেতাদের বরাত দিয়ে তিনি বলেন, এভাবে চলতে থাকলে মানুষ আর খুলনায় থাকবে না। আর একজন সংসদ সদস্যের ভাষায়, খুলনা এখন একটি ‘মৃত নগরী’।

কুষ্টিয়ার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি লেখেন, মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় দুই উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হন। গোপালগঞ্জের বিভিন্ন সহিংস ঘটনার কথাও তুলে ধরেন তিনি। এনসিপি নেতা জানান, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে উল্লেখ করেন তিনি। এই তিন জেলার চিত্র তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার কথা না হয় বাদই দিলাম’।

জাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “এত কিছুর পরও মন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দৃশ্যমান কোনও অবনতি হয়নি। ”

এ প্রসঙ্গে জর্জ অরওয়েলের উপন্যাস ‘১৯৮৪’-এর ‘মিনিস্ট্রি অব ট্রুথ’-এর প্রসঙ্গ টানেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি লেখেন, নাম সত্যের মন্ত্রণালয় হলেও ওই মন্ত্রণালয়ের কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীও যেন সেই দায়িত্ব পালন করছেন। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তিনি এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত।

পোস্টের শেষে কটাক্ষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘অরওয়েলের দুর্ভাগ্য, তিনি ১৯৮৪ লিখেছিলেন কল্পকাহিনি হিসেবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে বাস্তবায়ন করছেন সরকারি কর্মপরিকল্পনা হিসেবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category