• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, টেকনাফে অপহৃত তিন বনপ্রহরী উদ্ধার হয়নি

Reporter Name / ৩০৫ Time View
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার বন বিভাগের পাহারা দলের তিন সদস্য তিন দিনেও উদ্ধার হননি। তবে মুক্তিপণের টাকার পরিমাণ কমিয়ে জনপ্রতি ১০ লাখ টাকা করে দাবি করেছে সন্ত্রাসীরা। শুরুতে পরিবারের কাছে ফোন করে জনপ্রতি ২০ লাখ টাকা করে ৬০ লাখ দাবি করা হয়েছিল।

মুঠোফোনে যোগাযোগ করে এই মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান ও নেচারপার্ক মোচনী বন পাহারা দলের সভাপতি মোহাম্মদ ওসমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পাহাড়ের সংঘবদ্ধ অপহরণ চক্রের সন্ত্রাসীরা তিন বনপ্রহরীকে অপহরণ করে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। অপহৃত তিনজন হলেন হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের (২০), বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category