• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক বাজেটে কল্যাণ রাষ্ট্র গড়ার মহাসড়কে তারেক রহমানের সরকার বাজেটের ধাক্কায় ৫০০ ছুঁইছুঁই সিগারেটের প্যাকেট, রাজস্বের বড় ভরসা ধূমপায়ীরা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল: বিপাকে ডায়ালাইসিস ও ভর্তি রোগীরা পদ্মা ব্যারাজ সত্ত্বেও গঙ্গা চুক্তি নবায়নে জটিলতার আশঙ্কা নেই নতুন বাজেটে মধ্যবিত্তের পকেটে করের বড় কোপ ৩ বছরে ৩৪ লাখ কোটির আবর্তিত ঋণের জালে দেশ উত্তর আমেরিকার বিশ্বকাপ: মাঠের আড়ালে ভূরাজনৈতিক টানাপোড়েন আলিয়ঁসে আজ শুরু হলো যৌথ চিত্রপ্রদর্শনী ‘ত্রিবন্ধন’ পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: ভারতীয় হাইকমিশনার দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ বিজিবি-বিএসএফ বৈঠক

সৈকত প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে

Reporter Name / ২৬২ Time View
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০ জনের এ তালিকায় একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশি কোনো আম্পায়ার।

যে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি, তারা শুধু লিগপর্বের দায়িত্ব পালন করবেন। আইসিসি এলিট প্যানেল থেকে আছেন নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গ্যাফানি, শ্রীলংকার কুমার ধর্মসেনা, দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস, ইংল্যান্ডের মাইকেল গুহ, ভারতের নিতিন মেনন, অস্ট্রেলিয়ার পল রাইফেল, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবোরো, অস্ট্রেলিয়ার রোড টাকার, ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, পাকিস্তানের আহসান রাজা ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক।

এলিট প্যানেলের বাইরে থেকেও আছেন ৪ আম্পায়ার। তারা হলেন— বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অস্ট্রেলিয়ার পল উইলসন, ইংল্যান্ডের অ্যালেক্স হোয়ার্ফ ও নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন।

এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের জেফ ক্রো, জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন ও ভারতের জাভাগাল শ্রীনাথ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category