• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার: ৩ মাস বিশেষ সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর সয়াবিনের বাজারে ফের আগুন: বোতল ও খোলা তেল লিটারে বাড়ল ৪ টাকা প্লাবনের পদধ্বনি: বিপৎসীমা ছাড়াল ৪ নদী, ৫ জেলায় অকাল বন্যার শঙ্কা চেতনা বিক্রির পণ্য নয়: সংসদে ‘বীর মুক্তিযোদ্ধা’ সম্বোধনের প্রস্তাব শামা ওবায়েদের ‘জুলাই থেকেই বিনামূল্যে ড্রেস ও ব্যাগ পাবে শিক্ষার্থীরা’: শিক্ষামন্ত্রী সংসদের আঙিনায় নারীরা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৪৯, আটকে আছে একটির ভাগ্য শঙ্কামুক্ত মির্জা আব্বাস: শিগগিরই ফিরছেন চেনা রাজনৈতিক আঙিনায় খন্দকার মোশাররফের ১০৫ হিসাব অবরুদ্ধ কিউই বধের পুরস্কার: র‍্যাংকিংয়ে টাইগারদের বিশাল উল্লম্ফন প্রার্থনা করি যাতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঠিক না হয়: আসামের মুখ্যমন্ত্রী

তামিম প্রথম বাংলাদেশি হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন

Reporter Name / ২৩৫ Time View
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

৮০ দিন পর পেশাদার ক্রিকেটে ফিরলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার খেলতে নেমে ৫৭ বলে ৪৪ রান করেন তামিম।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে মাইলফলক স্পর্শ করেছেন তামিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ঘরের মাঠে চার হাজার রান করেছেন।

ইনিংস শুরুর আগে ঘরের মাঠে ওয়ানডেতে তামিমের সংগ্রহ ছিল ৩ হাজার ৯৯০ রান। কিউইদের বিপক্ষে এদিন খেলতে নেমে চার হাজার রানের কোটা পূর্ণ করেছেন তামিম।

ঘরের মাঠে ওয়ানডেতে রান সংগ্রহের দিক থেকে তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম। তার রান ৩ হাজার ৭৮৪৷ তালিকায় এরপরেই আছেন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান, তার সংগ্রহ ৩ হাজার ৩৭৯।

এক স্টেডিয়ামে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগে থেকেই তামিমের দখলে। তিনি করেছেন ২ হাজার ৮৯৭ রান। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকে। তিনি ২ হাজার ৬৬৬ রান সংগ্রহ করেন। ২ হাজার ৬৫৬ রান করেছেন সাকিব আল হাসান।

এই তালিকায় চতুর্থ পজিশনে আছেন শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া এবং পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার ইনজামাম উল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category