• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

এবার হুতিদের ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি

Reporter Name / ৩৩৮ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

গাজায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাসের হয়ে লড়াই করার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুতি নেতা আব্দেল-মালেক আল হুতি বলেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি গাজায় হস্তক্ষেপ করে তাহলে আমরাও সামরিক অভিযান চালাব। গাজায় একটি বিপদসীমা রয়েছে। আমরা অন্যান্য দলের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত।

হামাসের হামলায় গত তিন দিনে অন্তত এক হাজারের বেশি ইসরাইলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরাইলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৮৩০ ফিলিস্তিনি।

গাজায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বাস করে। ২০০৭ সাল থেকেই গাজার আকাশ, স্থল ও সমুদ্র অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। তাই, মূলত আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল সেখানকার বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category