• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
অন্তর্বর্তী সরকারে ‘কিচেন ক্যাবিনেট’: নেপথ্যের ছায়া ক্ষমতা নাকি শুধুই রাজনৈতিক মিথ? প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম একশো দিনের সফল শাসনকাল ঈদুল আজহা এলেই সিজনাল সুশীলদের প্রাণিপ্রেমের অদ্ভুত মায়াকান্না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ বিদেশ থেকে মহাখালীর হাসপাতাল পাড়া নিয়ন্ত্রণ করছে ‘রুবেল বাহিনী’ কতটুকু মাংস খাওয়া নিরাপদ? মাসিক ব্যবস্থাপনায় শৌচাগার সংকট ও সামাজিক সচেতনতার অভাব কলকাতায় কোরবানির ঈদ: রাজনৈতিক পালাবদলে চেনা উৎসবের নতুন রূপ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী ঘিরে হুমকি: উদ্বিগ্ন নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা আপনার হাতে থাকা টাকার মূল্য কতটা কমে গেছে জানেন?

গাজার শরণার্থী শিবিরে মধ্যরাতে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩০

Reporter Name / ২৫৯ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। বিধ্বস্ত ভবন থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

রোববার (২২ অক্টোবর) গভীর রাতে জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার ওই ভবনটিতে হামলা চালানো হয়।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান পরিচালক জানিয়েছেন, আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংকটে ভুগছি।

গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি হলো জাবালিয়া শরণার্থীশিবির। এখানে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের বসবাস। এছাড়া রোববার রাতে গাজার বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে ইসরাইয়েলের বিমানবাহিনী।

এছাড়া দক্ষিণ গাজার রাফাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের হাসপাতাল সূত্রগুলো এই কথা জানিয়েছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর জাবালিয়া শরণার্থীশিবিরে বিমান হামলা চালায় ইসরায়েইল। সে সময় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এই তথ্য জানায়। গত ৯ অক্টোবর একই শরণার্থীশিবিরে বোমা হামলা চালায় দখলদার বাহিনী।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category