• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপের আগে এবারের এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। ভারতের আপত্তির কারণে পুরো টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান। এশিয়া কাপের অধিকাংশ ম্যাচ হয় শ্রীলংকায়। একই কারণে এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও সরে যেতে পারে পাকিস্তান থেকে।

ভারতের শীর্ষস্থানীয় সব সংবাদমাধ্যমের খবর, আহমেদাবাদে আইসিসির সবশেষ সভায় আবারও পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাকিস্তানও আগেভাগে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে আইসিসির কাছে।

পাকিস্তান এবার শক্ত অবস্থান নিলেও আইসিসিতে ভারতের নিরঙ্কুশ প্রভাবের কারণে শেষ পর্যন্ত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করা হতে পারে।

সম্ভাব্য নতুন ভেন্যু হিসাবে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। পুরো টুর্নামেন্ট আরব আমিরাতে হতে পারে। আবার এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেক্ষেত্রে বাবর আজমরা তাদের ম্যাচগুলো দেশের মাটিতে খেলার সুযোগ পাবেন। বাকি ম্যাচগুলো হবে আরব আমিরাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category