• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ বিশ্বকাপ শুরুর ৬ মাস আগে শুক্রবার সূচি জানিয়ে দিয়েছে আইসিসি।

এবার গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। একই গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানসহ আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ছোট পরিসরের এ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ডালাসে মাঠে নামবে ৭ জুন। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে সবমিলিয়ে ৯টি হবে। ২৯ জুন ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category