• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline
এবার এশিয়ান গেমসের পালা বাংলাদেশের তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তের আগে সুনির্দিষ্ট এজেন্ডা চায় ঢাকা: দ্য হিন্দু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল ভালোমন্দ খাওয়ার পর ঘুম পায় কেন? আত্মহত্যার হার শূন্যের কোঠায় নামাতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

অনন্য এক কীর্তি গড়লেন মেসি

Reporter Name / ২৩৬ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

চোটের কারণে লিওনেল মেসি মাঠের বাইরে থাকার সময় গত মার্চে ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল নিউইয়র্ক রেড বুলস। বাংলাদেশ সময় রোববার ভোরে ফিরতি ম্যাচেও প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ১-০ গোলে।

কিন্তু মেসির নেতৃত্বে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রেড বুলসকে ৬-২ গোলে গুঁড়িয়ে দেয় মিয়ামি। ঘরের মাঠে প্রতিশোধের এই জয়ে মিয়ামির জার্সিতে প্রথম হ্যাটট্রিক করেছেন লুইন সুয়ারেজ। জোড়া গোল করেছেন মাতিয়াস রোহাস। তবে অনন্য এক কীর্তিতে তাদের ছাপিয়ে নায়ক যথারীতি মেসি।

দলের ছয় গোলেই যে অবদান তার! নিজে এক গোল করার পাশাপাশি রেকর্ড পাঁচটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচে পাঁচ গোল বানিয়ে দেওয়ার কীর্তি নেই আর কারও।

দ্বিতীয়ার্ধে মেসির সহায়তায় ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। সমান ১০ গোল নিয়ে দুই বন্ধু এখন যৌথভাবে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা। তবে একদিক থেকে অনেক এগিয়ে মেসি। লিগে আট ম্যাচে ১০ গোল করার পাশাপাশি ১২টি গোল বানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে মেসি-সুয়ারেজের মিয়ামিও লিগ টেবিলের শীর্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category