• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

এমএসএফের প্রতিবেদন এপ্রিলে বেড়েছে নারী-শিশুর প্রতি সহিংসতা

Reporter Name / ৩৩৬ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

চলতি বছরের এপ্রিল মাসে ২৭৮টি নারী ও শিশু সহিংসতার ঘটনা ঘটেছে। যা আগের মাস মার্চের তুলনায় ৩১টি বেশি। একই সঙ্গে এপ্রিলে ছয়টি বেশি দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ প্রতিবেদন তৈরি করেছে। প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তা যাচাই করা হয়েছে। প্রতিবেদনে সংগঠনটি বলছে, এই মাসে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

প্রতিবেদন অনুযায়ী এপ্রিলে ৩৮টি ধর্ষণ, ১৫টি দলবদ্ধ ধর্ষণ, তিনটি ধর্ষণের পর হত্যা, ৬৭টি আত্মহত্যা, ৩৮টি শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া গণপিটুনির ১০ ঘটনায় ৯ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

এমএসএফের প্রতিবেদন বলছে, সাইবার নিরাপত্তা আইন প্রবলভাবে সমালোচিত। এ আইনে মামলার নামে হয়রানি কমেনি। ধারাবাহিকভাবে এর অপব্যবহার বেড়েই চলেছে। এপ্রিলে এই আইনে ২টি মামলায় হয়েছে। গ্রেফতার হয়েছেন একজন। আলোচ্য সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নিপীড়নের ৩১টি ঘটনা ঘটেছে।

এপ্রিল মাসে কারা হেফাজতে ১০ জন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুজনের মৃত্যু হয়েছে। কথিত বন্দুক যুদ্ধে মারা গেছে চারজন। এ মাসে ৪২টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ৫৮টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category