• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Headline
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী

ভারত-পাকিস্তান মহারণের সূচি প্রকাশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে

Reporter Name / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কেটে গেছে। ভারতের চাওয়া অনুযায়ী, হাইব্রিড মডেলে সম্মত হয়েছে পাকিস্তান। যার অর্থ, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না। তারা নিজেদের সব ম্যাচ খেলবে ভিন্ন ভেন্যুতে।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে কি হবে না তা নিয়ে ভারত এবং পাকিস্তানের দরকষাকষির কারণে এখনো টুর্নামেন্টের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তবে জটিলতা কেটে যাওয়ায় শিগগিরই সূচির বিষয়ে ঘোষণা আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর আগে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের সূচি প্রকাশ করেছে।

তাদের বরাতে জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ।

তবে ম্যাচটি কোন ভেন্যুতে হবে সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেছে নিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের মুখপাত্র আমির মীর।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। আর বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category