• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

যা বললেন জেলেনস্কি, পুতিনকে হত্যার উদ্দেশে ড্রোন হামলা

Reporter Name / ৫৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশে ইউক্রেন এ হামলা করেছে বলে দাবি রাশিয়ার। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সংবাদ সম্মেলনে এই বিষয় কথা বলেন তিনি। খবর সিএনএনের।

জেলেনস্কি বলেন, ‘আমরা পুতিন কিংবা মস্কোকে আক্রমণ করি না। এই ধরনের অনাবশ্যক ঘটনা সংঘটিত করার মতো যথেষ্ঠ অস্ত্র ইউক্রেনের হাতে নেই।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের অঞ্চলে লড়াই করছি, আমাদের গ্রাম-শহরকে রক্ষায় যুদ্ধ করছি। এই ঘটনার মতো (ক্রেমলিনে ড্রোন হামলা) যথেষ্ঠ অস্ত্র আমাদের নেই।

জেলেনস্কি বলেন, ‘আমরা পুতিনকে আক্রমণ করব না। তাকে আমরা আন্তর্জাতিক ট্রাইবুন্যালের হাতে ছেড়ে দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category