• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

যন্ত্র ছাড়াই নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ

Reporter Name / ৩৯৮ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মক্কার পবিত্র কাবার ঠিক ওপরে আশ্চর্যজনকভাবে সরাসরি অবস্থান করেছে সূর্য। এই মহাজাগতিক দৃশ্যের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা কোনো যান্ত্রিক যন্ত্র ছাড়াই নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, দুপুরের দিকে মক্কার আকাশে সূর্য কাবার ঠিক উপরে অবস্থান করে, যার ফলে আশেপাশের সব ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, “এই সময়ে পৃথিবীর এমন যেকোনো জায়গা থেকে, যেখানে সূর্য দেখা যায়, সেখানে ছায়া দেখে কিবলার দিক চিহ্নিত করা সম্ভব হয়েছে। কারণ সূর্য তখন কাবার সঙ্গে উলম্বভাবে অবস্থান করছিল।”

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, “এই বিরল ঘটনাটি যোহরের নামাজের সময় ঘটে এবং এর রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তাৎপর্য। এটি মুসলমানদের জন্য একটি ঐতিহ্যবাহী ও নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়াই কিবলার দিক নির্ধারণ করতে পারেন।”

বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের জন্য এটি ছিল এক অনন্য সুযোগ, কিবলার সঠিক দিক নির্ধারণে প্রকৃতির এই মহামূল্যবান উপহার কাজে লাগানোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category